শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৪৭ পিএম, ২০২১-০৩-৩১
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার রজত জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে মানবতার ফেরিওয়ালাখ্যাত আমেরিকা প্রবাসী করোনা যোদ্ধা, প্রকৃতি প্রেমী, কৃষকবন্ধু ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে “কৃষকেরা আমাদের দেশের গর্ব-তাঁদের রক্ষা করুন” এই প্রত্যয় নিয়ে বাকসার গ্রামের কৃষকদের একটি ট্রাক্টর প্রদান করেছেন।
দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামের প্রান্তিক কৃষকদের চাহিদা মোতাবেক চাষাবাদের সহায়তায় একটি ট্রাক্টরের প্রয়োজনীয়তা তুলে ধরলে এই গ্রামের কৃতি সন্তান নিউইয়র্ক প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার নিজ অর্থায়নে কৃষকদের সুবিধার্থে ১৪ লক্ষ টাকার বিনিময়ে ২৯ মার্চ সোমবার নতুন একটি ট্রাক্টর উপহার হিসেবে গ্রামের কৃষকদের মাঝে প্রদান করেন।
সেই আদি যুগ থেকেই সারাদেশের কৃষকদের মত করে দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামের কৃষকেরাও চাষাবাদ করে আসছেন সনাতন পদ্ধতিতে। বর্তমানে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যান্ত্রিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ করতে অভ্যস্থ হয়ে ওঠলেও বর্তমান করোনা পরিস্থিতিতে অভাব অনটনের কারনে ট্রাক্টর ভাড়া করার সামর্থ্য অনেক কৃষকেরই নেই, কাজের লোকর স্বল্পতা এবং উচ্চ পারিশ্রমিকের কারনে জনবল সংকট আর অনেকের হালের বলদ না থাকায় জমি চাষ ও দিতে পারছেন না । এমন পরিস্থিতিতে অনেক কৃষক জমি পরিত্যক্ত রাখতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে এসে দাড়ালেন নিউইয়র্ক প্রবাসী এই গ্রামের সন্তান ডাঃ ফেরদৌস খন্দকার।
এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার বলেন , করোনার ভয়বহতার সময় সর্ব প্রথম দেবিদ্বারের করোনার সামনে সারির যোদ্ধা চিকিৎসক প্রশাসন এবং সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান, নিজে দেশে এসে দেবিদ্বারে স্বল্প মেয়াদের বিশেষায়িত ক্যাম্পিং হাসপতাল করে চিকিৎসা প্রদানের চেষ্টাও করেন তিনি। তাছাড়া মেধাবী শিশু-কিশোরদের শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও জীববৈচিত্র রক্ষায় পাখীদের জন্য তৈরী করা আবাসন বিতরণ এবং যে কোন অসহায় মানুষের পাশে দাড়ানো এই ব্যাক্তিটিকে দেবিদ্বারের মানুষ এখন “মানবতার ফেরিওয়ালা” হিসাবেই চিনে।
উনার প্রতিনিধি দেবিদ্বার উপজেলা শ্রমীকলীগেরর সাধারণ সম্পাদক এবং আইন সহায়তা কেন্দ্র (আসক) সভাপতি মোঃ কাউসার হায়দার জানান, ডাঃ ফেরদৌস খন্দকার খুব শিগ্রই পুরো দেবিদ্বারে অবহেলিত-দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার জন্য বৃহত পরিসরে জনকল্যান মুলক পরিকল্পনা নিয়েছেন যা অচিরেই দৃশ্যমান হবে। এই ট্রাক্টরটি স্থানীয় কৃষকদের একটি কমিটির মাধ্যমে তৈল ও চালক খরচের জন্য নাম মাত্র চার্জ গ্রহন করে পরিচালিত হবে। তবে একটি অসহায় এবং অতিদরিদ্র কৃষক তালিকা করা হচ্ছে তাদের সম্পূর্ণ বিনামুল্যে এই সার্ভিস প্রদান করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited